চল্লিশ পার? সঙ্গীকে বিছানায় সুখ দিতে ব্যর্থ? এই টোটকাগুলো খেলা বদলে দিতে পারে

অনেক সাজিয়ে গুছিয়ে রোমান্টিক সন্ধ্যা প্ল্যান করেছিলেন সঙ্গীর সঙ্গে। কিন্তু বাঁধ সাধল বয়স এবং স্টামিনা। বিছানায় আপনার পারফরম্যান্সে না-খুশ সঙ্গী। আপনার কপালে পড়ল ভাঁজ।
পুরুষদের মধ্যে অনেকেই নিজের সঙ্গীকে শারীরিকভাবে তৃপ্ত করতে পারার অক্ষমতায় ভোগেন
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চল্লিশোর্ধ্ব পুরুষদের মধ্যে অনেকেই নিজের সঙ্গীকে শারীরিকভাবে তৃপ্ত করতে পারার অক্ষমতায় ভোগেন। মহিলাদের যৌন শক্তিও হ্রাস পায়। পুরুষের লুপ্ত যৌন ক্ষমতা পুনরুদ্ধারের জন্য আধুনিক চিকিৎসাবিজ্ঞানে টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি নামের হরমোন চিকিৎসার ব্যবস্থা আছে কিন্তু তা ব্যয়বহুল।
আমাদের আয়ুর্বেদ শাস্ত্র পুরুষের যৌন ক্ষমতা অটুট রাখার কিছু সহজ ঘরোয়া কৌশল বাতলে দিতে পারে। আয়ুর্বেদিক রিসার্চ অ্যান্ড ট্রিটমেন্ট অ্যাসোসিয়েশন এমনকিছু খাবারের কথা নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছে যেগুলির নিয়মিত সেবন প্রাকৃতিক উপায়ে পুরুষের যৌন ক্ষমতা ধরে রাখতে সাহায্য করে। অবশ্যই, এসব খাবার নিয়মিত সেবন করার আগে চিকিৎসকের পরামর্শ আবশ্যিক কারণ সব পুরুষের সব খাবার স্যুট নাও করতে পারে, অ্যালার্জি বা অন্য কোনও সাইড এফেক্ট হতে পারে।
১. আমলকি:
কাঁচা আমলকি
ভিটামিন সি, আয়রন এবং জিংক-এ ভরপুর কাঁচা আমলকি। পুরুষদের শুক্রাণুর সংখ্যা বাড়াতে এগুলো যেমন সাহায্য করে, তেমনই বিছানায় সঙ্গীকে আরো বেশিক্ষণ ভালবাসার পরশ দিতে স্টামিনা জোগায় বলে শোনা গেছে। বলা হয়ে থাকে, আমলকি যৌন চাহিদা বৃদ্ধি করতেও সাহায্য করে।
২. শুকনো ফল:
বাদাম, আখরোট, কিসমিস, কিংবা পেস্তা
পুরুষদের যৌন চাহিদা এবং যৌন ক্ষমতা বাড়াতে বাদাম, আখরোট, কিসমিস, কিংবা পেস্তার মতো শুকনো ফল স্বাস্থ্যের সামগ্রিক উন্নতি সাধন করে এবং শরীরে রক্ত আর কর্মক্ষমতাও বৃদ্ধি করে বলে জানা গেছে।
৩. ভিটামিন ডি:
তেলওয়ালা মাছ, চিজ বা ডিম
শরীরে টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য ভিটামিন ডি যুক্ত তেলওয়ালা মাছ, চিজ বা ডিম-এর মতো খাবার উপকারী বলে শোনা যায়।