কাল্পনিক চরিত্রের প্রতি যৌন আকর্ষণ, বিয়েও! একতরফা প্রেমে হাবুডুবু, কী এই ফিক্টোসেক্সুয়ালিটি?
October 5, 2025
October 10, 2025

২০০৮ সাল। হঠাৎই এক কাল্পনিক চরিত্রের প্রতি যৌন আকর্ষণ অনুভব করলেন জাপানি যুবক আকিহিকো কোন্দো। এর পর ১০ বছর পর্যন্ত সেই কাল্পনিক চরিত্রের সঙ্গে প্রেমপর্ব চলে তাঁর।
২০১৮ সালে সেই কাল্পনিক চরিত্র হাতসুনে মিকুর একটি হলোগ্রামের সঙ্গে বিয়েও করেছিলেন আকিহিকো। হাতসুনে আসলে জাপানের জনপ্রিয় কম্পিউটার গেমের এক পপ গায়িকা চরিত্র।
কিন্তু এ ভাবে কাল্পনিক চরিত্রের প্রতি যৌন আকর্ষণ অনুভব করা বা সেই চরিত্রের হলোগ্রামকে বিয়ে করার কথা কি কেউ কখনও শুনেছেন? এই ঘটনা কি আদৌ স্বাভাবিক?
বিজ্ঞানের ভাষায় আকিহিকোর এই বাসনা আসলে ‘ফিক্টোসেক্সুয়ালিটি’ নামে পরিচিত এবং আকিহিকো এক জন ‘ফিক্টোসেক্সুয়াল’ মানুষ।
ফিক্টোসেক্সুয়াল হলেন সেই ব্যক্তি, যিনি কোনও জনপ্রিয় কাল্পনিক চরিত্রের প্রতি একতরফা আকর্ষণ অনুভব করেন এবং মনে মনে সম্পর্কও গড়েন। সেই আকর্ষণ কখনও যৌন আকর্ষণও হতে পারে।