সুইগিতে সারা বছর সবচেয়ে বেশি অর্ডার হল কন্ডোম! জানেন কোন শহরে?
October 5, 2025
October 10, 2025

দেখুন কী কাণ্ড। গোটা মুম্বই জুড়ে সবচেয়ে বেশি অর্ডার হয়েছে কন্ডোম! না, কোনও গুঞ্জন নয়। বরং সুইগির করা নতুন সমীক্ষা থেকে পাওয়া তথ্য হইচই ফেলে দিয়েছে গোটা শহরে।
কাণ্ডটা একটু বিশদে বলা যাক। সম্প্রতি সুইগি তাঁদের নিত্যপ্রয়োজনীও দ্রব্য অর্ডারের অ্যাপ ইনস্টামার্টের ডেলিভারি রেকর্ডের উপর নির্ভর করে একটি সমীক্ষা করেছেন। প্রধানত, মুম্বই, দিল্লি, হায়দরাবাদ, চেন্নাইয়ের বিক্রির উপর নির্ভর করে এই সমীক্ষা চালাল সুইগি (Swiggy)।
সুইগির এই সমীক্ষা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরে সর্বাধিক কন্ডোম অর্ডার হয় মুম্বইয়ে। হিসাব বলছে গত বছরের তুলনায় ৫৭০ গুণ বেশি কন্ডোম অর্ডার হয়েছে মুম্বইয়ে। অন্যদিকে, অন্যান্য শহরে অর্ডার হয়েছে স্যানিটারি ন্যাপকিনের মতো প্রয়োজনীও দ্রব্য।