সঙ্গমের ভিডিও তুলে রাখছেন সঙ্গী? জেনে নিন কীভাবে সামলাবেন পরিস্থিতি

মাঝে মধ্য়েই খবরে আসে প্রেমিক-প্রেমিকার যৌনতার ভিডিও সোশাল মিডিয়ায় টুক করে ফাঁস হয়ে গিয়েছে। তার পর সমাজে মুখ দেখাতে পারেন না যুবক-যুবতী। এই নিয়ে অনেক ছবিও তৈরি হয়েছে বলিউডে কিংবা হলিউডে। বিশেষজ্ঞরা বলছেন, ইদানিং অদ্ভুত একটা ট্রেন্ড। নিজের ব্যক্তিগত সময়কেও অনেকেই মোবাইলে ধরে রাখতে চাইছেন। তবে এই ট্রেন্ড অনেক সময়ই অপরাধের সৃষ্টি করছে। বিশেষ করে কোনও কারণে যদি ব্রেকআপের ঘটনা ঘটে, তাহলে অনেকেই এই সমস্ত ভিডিওর মাধ্যমে হুমকি দিচ্ছেন। এমন খবর চোখে পড়ে আজকাল। আপনার সঙ্গীও যদি এ ধরনের আচরণ করেন, তাহলে কীভাবে পরিস্থিতি সামাল দেবেন?

১) অন্তরঙ্গ মুহূর্তের সময় যদি দেখেন আপনার সঙ্গী মোবাইল ফোন দিয়ে পুরো রতিক্রিয়া রেকর্ড করছেন। তাহলে প্রথমেই না করুন। সোজা জানান আপনার আপত্তির কথা। দরকার পড়লে রতিক্রিয়া বন্ধ করে প্রতিবাদ করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *