যৌনতা নিয়ে প্রশ্ন প্রচুর, গুগলে সবচেয়ে বেশি কোন কথাগুলি জানতে চাওয়া হয়?
October 5, 2025
October 10, 2025

জানে সবাই। সবাই মানে। কিন্তু প্রকাশ্যে বলতে বড্ড লুকোছাপা। আহা! ওতো চার দেওয়ালের অন্দরের কাহিনি। কিন্তু গোপন এই কম্মটি নিয়েই কৌতূহল প্রচুর। তাহলে উপায়? গুগল (Google)। হ্যাঁ, তাতেই জানতে চাওয়া হয় যৌনতা নিয়ে নানা প্রশ্ন। কোন বিষয়গুলি নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল?
যৌনসুখ নিয়ে প্রশ্ন প্রচুর। অনেকেই জানতে চান কেন দুই শরীরের আদরে এত সুখ পাওয়া যায়? এর নেপথ্যে রয়েছে ডোপামিন, সেরোটনিন আর অক্সিটোসিনের মতো হরমোন। পছন্দের মানুষের ছোঁয়ায় যা সক্রিয় হয়ে ওঠে।
অর্গ্যাজম কেন হয়? এটি একটি একটি জটিল মনস্তাত্ত্বিক এবং জৈবিক অভিজ্ঞতা, যা বোঝার চাইতে অনুভব করা বেশি প্রয়োজন। অনেকে আবার এও জানতে চান মেয়েদের কীভাবে অর্গ্যাজম বা চরমসুখের অনুভূতি দেওয়া যায়।