‘জীবন্ত’ রোবটেই মিলবে সুখ, এবার যৌনতায় মাততে কামাল করবে এআই!

ছবি থেকে লেখা, প্রায় সবক্ষেত্রেই থাবা বসাচ্ছে এআই। অত্যাধুনিক প্রযুক্তির প্রকাশে বারবার ভিরমি খাচ্ছে জনতা। তাই বলে বিছানা! এবার যৌনসঙ্গীর চাহিদাও মেটাবে সেই এআই-ই! আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) চালিত রোবটেই মিলতে পারে চরম যৌনসুখ। এমনই জানিয়েছেন গুগলের এক প্রাক্তন আধিকারিক। তিনি বলছেন, যৌন বাসনা মেটাতে খুব একটা প্রয়োজন নেই জীবন্ত সঙ্গীর। এআইয়ের (AI Robot) রোবট দিয়েই পূরণ হবে সেই সাধ!
গুগলের (Google) ক্লান্ডেস্টাইন রিসার্চ-ডেভেলপমেন্ট এক্স বিভাগের প্রাক্তন বাণিজ্য প্রধান মহম্মদ মো গাদাত (Mohammad Mo Gawdat)। একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, গাদাতই সওয়াল করেছেন এআইয়ের রোবট নিয়ে। তাঁর মতে, ”ভালবাসা এবং সম্পর্কের সংজ্ঞাই বদলে দেবে এআই।” গাদাতের কথায়, ”যাঁরা বাস্তব জীবনে যৌনতার (Sex) জন্য সঙ্গী পাবেন না তাঁদের জন্য আর্টিফিসিয়াল রোবট ভীষণ কার্যকরি হতে পারে।”