দু’জনে নগ্ন হয়ে স্নানে মাতুন, ফিরে আসবে সম্পর্কের হারানো উষ্ণতা!

যৌনতা (Physical intimacy) এমন এক রংমশাল যা বারবার জ্বলেও যেন ফুরতে চায় না। আয়ুষ্কালের একটা বড় সময়ই মানুষের জীবনে এক বিরাট চাহিদার নাম যৌনতা। আর সেখানে সমস্যা মানে জীবনের ছন্দ নষ্ট হয়ে যাওয়ার জোগাড়। দু’জন সঙ্গী যখন বছরের পর বছর ধরে শরীরী মিলনে লিপ্ত থাকেন, একঘেয়েমি আসতেই পারে। সেখান থেকেই বেরিয়ে আসতে হলে কী করতে হবে তার নিদান দিচ্ছেন সম্পর্ক ও যৌনমনোবিদ কেট ক্যাম্পবেল। যার মধ্যে অন্যতম হল একসঙ্গে স্নান। হারানো উষ্ণতাকে ফিরে পেতে চাইলে জলের ধারার ভিতরে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠতার আইডিয়া হয়ে উঠতে পারে ‘সুপারহিট’।
ক্যাম্পবেল জানাচ্ছেন, দীর্ঘদিনের শারীরিক সম্পর্কের ক্ষেত্রে অধিকাংশ মহিলা ও এক-তৃতীয়াংশ পুরুষেরই উত্তেজিত না হওয়া পর্যন্ত কামনা জাগে না। এই পরিস্থিতিতে তাঁর পরামর্শ, ”আপনারা একসঙ্গে স্নান করতে পারেন কিংবা দু’জনে নগ্ন হয়ে বিছানায় যেতে পারেন।”