সঙ্গমের সময় মূত্রত্যাগের ইচ্ছে! কীভাবে নিস্তার পাবেন অস্বস্তি থেকে?

মিলনের আনন্দ আচমকাই মাটি করে দিতে পারে একটি বিশেষ অনুভূতি। সঙ্গমের মগ্ন সুখের ভিতরে অচিরেই জেগে উঠতে পারে প্রস্রাবের ইচ্ছে। হ্যাঁ, এমন অভিজ্ঞতার শরিক অনেকেই। নিঃসন্দেহে ব্যাপারটা ‘অ্যান্টি ক্লাইম্যাক্স’। কিন্তু কেন হয় এমন?
বিশেষজ্ঞরা বলছেন, এটা তো হতেই পারে, দৈহিক মিলনের ভিতরেই সত্য়িই মুত্রত্যাগের ইচ্ছে জানাচ্ছে শরীর। সেক্ষেত্রে ‘কাজ’ মাঝপথে থমকে রেখে উঠে একবার বাথরুমে যাওয়া যেতেই পারে। কিন্তু অনেক সময়ই এই অনুভূতি হতে পারে অর্গ্যাজমের ইঙ্গিত। পাশাপাশি এই অনুভূতি কোনও বিপদের লক্ষণও হতে পারে। আপনার ব্লাডার কোনও বিপদের সংকেত দিচ্ছে না তো?
বিশেষজ্ঞরা বলছেন, যদি যৌনতার (Physical intimacy) সময় নিয়মিতই আপনার প্রস্রাবের অনুভূতি জেগে ওঠে তাহলে হতেই পারে আপনার শরীরে কোনও জটিলতা দেখা দিয়েছে। সম্ভবত মূত্রনালীতে সংক্রমণ হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে মূত্রত্যাগের ইচ্ছের পাশাপাশি মূত্রত্যাগের সময় জ্বালা জ্বালা অনুভূতিও হতে পারে। সেক্ষেত্রে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়াই বাঞ্ছনীয়।