বিছানায় ওঠা ঝড়ে ঝরবে ক্যালরি! ওজন কমাতে নিয়মিত সঙ্গমেই হবে ‘ম্যাজিক’

ওজন কমাতে চান? ব্যায়াম থেকে নিয়ন্ত্রিত খাওয়া দাওয়া, লাইফস্টাইলের খুচরো বদলের মতো নানা টিপস নিশ্চয়ই কানে এসেছে? জানেন কি, নিয়মিত যৌন মিলনেও কমতে পারে ওজন! অর্থাৎ একদিকে সঙ্গীর সঙ্গে একান্তে নিবিড় হয়ে ওঠা, অন্যদিকে সেই সময়ই ক্যালরি ঝরানোর দুরন্ত সুযোগ। এমনটাই বলছেন বিশেষজ্ঞ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় স্বাস্থ্যবিদ আরতিকা সিং জানিয়েছেন, কীভাবে যৌনতা হয়ে উঠতে পারে ওজন হ্রাসের চাবিকাঠি!
২০১৩ সালে এই সংক্রান্ত এক সমীক্ষার কথাও জানা যাচ্ছে। যেখানে দাবি করা হয়েছিল, প্রতিটি যৌন সঙ্গমে পুরুষরা ১০১ ক্যালরি ওজন ঝরাতে পারেন। মহিলারা ঝরাতে পারেন ৬৯ ক্যালরি। এই হিসেবের ক্ষেত্রে যৌন মিলনের মোট সময় ধরা হয়েছে ২৪ মিনিট। তবে এক্ষেত্রে যে হলফ করে কিছু বলা যায় না একথাও জানাচ্ছেন বিশেষজ্ঞ। কেননা যৌনতার (Physical Intimacy) রকমফের, গতি এবং কতটা সময় ধরে সঙ্গমে মাতছেন যুগল- এমনই নানা ফ্যাক্টর এক্ষেত্রে কাজ করে। তাই সব মিলিয়ে বলা যায় ৮০ থেকে ৩০০ ক্যালরি ঝরানো যায় প্রতি যৌনতায়।