এক ঘুম দেওয়ার পরেই সঙ্গমে মাতুন! জানেন কী কী উপকার পাবেন?
October 5, 2025
October 10, 2025

সারাদিন অফিস করে ক্লান্ত। তাই ডিনার সেরে সোজা বিছানায় ঝাঁপ। তারপর চটজলদি ঘুম। পাশে শুয়ে থাকা সঙ্গী যদি কামনার আগুনে জ্বলে ওঠে, আপনার নাক ডাগা শুনে, সেই আগুনে জল। যদি আপনার সঙ্গে এমনটি ঘটে থাকে, তাহলে অবশ্যই এই প্রতিবেদনটি পড়ে নিন। কারণ, এই ঘুমই হতে পারে সঙ্গীকে খুশি করার তুরুপের তাস! হ্যাঁ, ঠিক পড়েছেন, ঘুমের মধ্যেই লুকিয়ে রয়েছে সঙ্গমের জাদু মন্তর।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঘুমের সঙ্গে যৌনতার দারুণ সম্পর্ক রয়েছে। কেননা, ঘুম হল আপনার শরীরের চার্জার। সারাদিন যেমন চনমনে থাকতে ঘুম জরুরি, তেমনই যৌনতাকে দীর্ঘ করতে ঘুম দারুণ কাজ করে। বিশেষজ্ঞদের কথায়, শরীর যত রিল্যাক্স থাকবে, ততই যৌনতার আগুনের বাড়বে তেজ।