জানেন কি অর্ধেকের বেশি পরকিয়া এক বছরের বেশি টেঁকে না

দীর্ঘ আট বছর ধরে অদ্ভুত এক সমীক্ষা করছেন মিসৌরি স্টেট ইউনিভার্সিটির প্রফেসর অ্যালিসিয়া ওয়াকার। ওয়াকারের একটা লেখা প্রকাশিত হওয়ার পর সারা বিশ্বে সাড়া ফেলেছে সেই তথ্য। সেটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ‘স্ট্যাটিস্টা ডট কম’ ও ‘দ্য ইকোনমিক টাইম’। কি রয়েছে তাতে? তাতে রয়েছে পরকিয়া (Extra Marital Affairs) নিয়ে নানা তথ্য। আজ্ঞে হ্যাঁ। পরকিয়া নিয়েই গবেষণা (research) করেছেন অ্যালিসিয়া ওয়াকার। তাঁর মতে বিশ্বের ৫০ শতাংশের বেশি পরকিয়া (50 percent of extramarital affairs) এক বছরের বেশি টেঁকে না।

গবেষণা বলছে, বিশ্বে প্রতিনিয়ত যে বিচ্ছেদের হার বাড়ছে, এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে পরকীয়ার। যদিও পরকীয়ায় ‘সিরিয়াস’ সম্পর্ক কম ক্ষেত্রেই হয়। আর বেশির ভাগ ক্ষেত্রেই এই সম্পর্ক পারিবারিক জীবনে অশান্তি ডেকে আনে এবং সেটা বিচ্ছেদ পর্যন্ত গড়ায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *