স্ত্রী ক্রমে আগ্রহ হারাচ্ছে যৌন মিলনের, জেনে নিন কেন এমন হয়

সদ্য তিন বছরের বিবাহবার্ষিকী পালন করলেন। সকলের চোখে আপনারা হ্যাপি কাপেল (Happy Couple)। সুযোগ পেলেই ঘুরতে যান। সোশ্যাল মিডিয়ায় (Social Media) পরের পর ছবি পোস্ট করেন। সেই দেখে সকলে আপনাদের দাম্পত্য জীবন প্রসঙ্গে ধারণা তৈরি করে ফেলে। কিন্তু, বাস্তবটা একেবারেই আলাদা। বাইরে যে যাই ভাবুক, দাম্পত্য জীবনে মোটেই সুখী নন আপনারা। বিশেষ করে যৌন জীবনে (Sex Life)। এই তিন বছরেই স্ত্রীর আপনার প্রতি আগ্রহ হারিয়েছে। তা ভালোই বুঝতে পারেন। একথা সরাসরি প্রশ্ন করতে কিন্তু বোধ করেন। কিন্তু, তার আচরণে (Attitude) স্পষ্ট যৌন জীবনে সে মোটেও সুখী নয়। সে আজকাল সেক্স করতে একেবারেই আগ্রহ পায় না। জেনে নিন কেন এমন হতে পারে।
ফোরপ্লের অভাব- যৌন মিলনের আগে ফোরপ্লে (Foreplay) খুবই গুরুত্বপূর্ণ। আর গবেষণায় দেখা গিয়েছে মহিলারা ফোরপ্লে খুবই পছন্দ করেন। আপনি যদি এটা এড়িয়ে সরাসরি যৌন মিলন করেন, তাহলে ধীরে ধীরে সে আগ্রহ হারাবে এটাই স্বাভাবিক। তাই স্ত্রী সহবাস (Sex) করতে চাইছেন না এমন নয়, তিনি চান আপনি যৌন মিলনের আগে ফোরপ্লে করুন। তবেই সম্পর্ক মজবুত হবে।
বিয়ে নিয়ে যদি কেউ অসন্তুষ্ট (Dissatisfaction) থাকে তবে যৌন মিলনে আগ্রহ হারাবে এটা ঠিকই। সম্পর্কটাই তার কাছে বিরক্তিকর হলে, বিছানায় আপনার থেকে সে দূরে থাকবে। তাই সবার আগে স্ত্রীর মনের কথা জানার চেষ্টা করুন। সম্পর্ক মজবুত করুন। তবেই যৌন জীবন সুখের হবে।