নিজেদের এই ছোট্ট ভুলেই কমে যাচ্ছে যৌনমিলনের ইচ্ছা,কমে যাচ্ছে পুরুষদের কামের আসক্তি

যে কোনও সুগন্ধি মানুষের ব্যক্তিত্ব প্রকাশ করে। সুরুচির পরিচয় দেয় এই পারফিউম। অনেকেরই ধারণা মুহূর্তের মধ্যে মন ভাল করতে এবং সম্পর্কের মধ্যে উষ্ণতা বজায় রাখতে জুড়ি মেলা ভার এই সুগন্ধীর। বিপরীত লিঙ্গের মানুষকে আকর্ষণ করার অন্যতম সহজ উপায় নাকি এই সুগন্ধী। বৈজ্ঞানিক মতে,যৌন জীবনে সুগন্ধীর ভূমিকা রয়েছে। তেমনই এই সুগন্ধীর বিভিন্ন উপাদান যৌন মিলনের পথে বাধা হয়ে দাঁড়ায় বডি-স্প্রে বা পারফিউম।

গবেষণায় জানা গেছে, কৃত্রিম সুগন্ধীতেই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় পুরুষদের যৌন জীবন। এর পিছনে মূলত দায়ী থ্যালেট। এই থ্যালেট রাসায়নিক সুগন্ধীকে দীর্ঘস্থায়ী করে। রাসায়নিক সুগন্ধীকে দীর্ঘস্থায়ী করার পাশাপাশি কমিয়ে দেয় যৌন মিলনের সুখ। থ্যালেটের কুপ্রভাব মূলত পড়ে হরমোনের উপর।হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া মাত্রই কমতে থাকে পুরুষের যৌন কামনা। এর পাশাপাশি কমতে থাকে পুরুষদের স্পার্ম কাউন্ট। ভবিষ্যেত পরিবার পরিকল্পনাতে বাঁধা হয়ে দাঁড়ায় কৃত্রিম সুগন্ধী । তবে শুধু ছেলেদেরই নয়,পরিমাণে কম হলেও থ্যালেটের কু-প্রভাব মহিলাদের যৌন জীবনকেও ব্যাহত করে।তবে শুধুমাত্র থ্যালেটই নয়, বিশেষজ্ঞরা আরও মনে করছেন যৌন সুখ কেড়ে নেওয়ার মতো আরও উপাদান থাকে এই সুগন্ধীতে। ফলে মহিলাদের শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হতে থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *