সহবাস করলেই হল না, সম্পর্ক মজবুত রাখতে হলে অবশ্যই মেনে চলুন এই নীতি, ফল মিলবে হাতেনাতে

প্রেমহীন জীবনের চেয়ে প্রেমময় জীবনটাই যেন অনেক সুন্দর। প্রেম ভালবাসাহীন জীবন মোটেই সুখকর নয়। প্রেমের কোনও বয়স হয় না। যে কোনও বয়সেই প্রেম আসতে পারে। চাণক্য কেবল রাজনীতি নিয়েই সকলকে উপদেশ দেয়নি, বরং মানবজীবনে প্রেমের গুরুত্ব নিয়েও উপদেশ দিয়েছিলেন চাণক্য। প্রত্যেকেরই জীবনে কোনও না কোনও সমস্যা রয়েছে। আর সেই সমস্যা থেকে মুক্তি মিলতে পারে খুব সহজেই। বিশেষত যে সমস্ত পুরুষরা প্রেমে সফলতা পেতে চান, তার অবশ্যই চাণক্যের এই সহজ নীতি অনুসরণ করে চলতে পারেন। চাণক্যের নীতিতে এমন ধরনের পুরুষের কথা বলা হয়েছে যারা কখনওনই প্রেমে ব্যর্থ হয় না। আর আপনিও যদি প্রেমে ব্যর্থ হতে না চান তাহলে অবশ্যই মেনে চলুন এই নীতি।
চাণক্যের মতে, যে সমস্ত পুরুষেরা নিজের পরিবার, স্ত্রী, প্রেমিকাকে শ্রদ্ধা করে, সম্মান জানায় এবং সম্মানের সঙ্গে স্ত্রীর প্রতি ভদ্র ব্যবহার করে তারাই সঠিকভাবে এবং সফলভাবে নিজেদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারে। এই ধরনের পুরুষেরা তাদের সঙ্গীর গুরুত্বকে মর্যাদা দেয়। কখনওই তাদের উপেক্ষা করে না। যে সমস্ত পুরুষেরা নিজের প্রেমিকা বা স্ত্রী থাকাকালীন অন্য কোনও মহিলার প্রতি কু-দৃষ্টিতে নজর দেয় না, বা অন্য কারোর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে না তারা খুব সহজেই সারাজীবন প্রেমের সম্পর্ককে টিকিয়ে রাখতে পারে।