জটিল রোগ ভুলেও লুকোবেন না, সঠিক চিকিৎসা না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে

অনেকেই আছেন চিকিৎসকের কাছে গেলেও অনেক কিছু মিথ্যা কথা বলেন বা লুকিয়ে রাখেন। এটি করা কিন্তু একদমই ঠিক নয়। ঠিকঠাক সময়ে চিকিৎসকের পরামর্শ নিলে আর পাঁচটা রোগের মতোন তা সেরে যাবে। কিন্তু আপনি যদি সেটা খুলে না বলেন তাহলে আপনার তো রোগ ঠিক হবে না উল্টে নানান সমস্যায় পড়ে যাবেন আপনি। এবং ভুল চিকিৎসার কারণে আপনার শরীরে আরও বড় কোনও সমস্যাও আসতে পারে। যৌনরোগ মানেই শুধু এইডস নয়, জেনে নিন কোন ধরনের যৌনরোগে প্রায়শই মানুষ আক্রান্ত হতে পারে। যা সঠিক চিকিৎসা না হলে মানুষের মৃত্যু পর্যন্তও ঘটতে পারে।
যৌনরোগে আক্রান্ত হয়েছেন। কিন্তু কাউকে কিছু বলতে পারছেন না। কারণ যৌনরোগ হওয়া মানেই সবার আগে মাথায় আসে এইডস-এর নাম। আর যৌনরোগ হওয়া মানেই তা ছোঁয়াচে। এই ধরনের চিন্তাভাবনা থেকেই আমারা নিজেদেরকে গুটিয়ে রাখি। খোলামেলা ভাবে নিজেকে যেন মেলে ধরা তো দূর ডাক্তারের কাছে গেলেও অনেকেই সঙ্কচবোধ করেন। কিন্তু এই গোপন রোগটা নিয়ে দীর্ঘদিন ধরে গভীর সমস্যায় ভুগছেন। হাজারো চেষ্টা করেও এই সমস্যা থেকে বের হতে পারছেন না অনেকেই আছেন যারা চিকিৎসকের কাছে গেল নিজের সমস্যা খুলে বলতে পারছেন না। কিন্তু এতে হিতে বিপরীত হতে পারে আপনারই।