শুক্রাণু হ্রাস থেকে যোনি পথ শুকিয়ে যাওয়ার সমস্যা হতে পারে ধূমপানের কারণে, দেখে নিন যৌন জীবনে কী কী প্রভাব ফেলে এই বদ অভ্যেস
October 6, 2025
October 10, 2025

ধূমপানের প্রভাবে শরীরে বাসা বাঁধছে একাধিক রোগ। হৃদরোগ, ফুসফসে ক্যান্সারের মতো রোগের কারণ হল ধূমপান। একথা সকলের জানা। তা সত্ত্বেও নিয়মিত ধূমপান করেন অনেকেই। তবে জানেন কি, ত্বক, ফুসফুস ও হার্টের ওপর যেমন প্রভাব ফেলে ধূমপান তেমনই যৌন জীবনে প্রভাব ফেলে এই খারাপ অভ্যেস।
জানা গিয়েছে, অধিক ধূমপান করার ফলে রক্তে ফ্রি রাডিক্যাল তৈরি হয়। যা পুরুষের শুক্রাণুর ক্ষতি করে। শুক্রাণু হ্রাস পাওয়া এমনকী শুক্রাণুর আকার অস্বাভাবিক হয়ে যাওয়ার কারণ হল এই অভ্যেস। এতে সন্তান জন্ম দিতে গিয়ে দেখা যাচ্ছে সমস্যা।
যৌন অক্ষমতার কারণ হতে পারে ধূমপান। যারা নিয়মিত ধূমপান করেন, তারা এই অভ্যেস দ্রুত ত্যাগ করুন। তা না হলে বাড়তে থাকবে যৌন অক্ষমতার সমস্যা।