বিয়ের পর সঙ্গীর সঙ্গে খারাপ হয়ে যাচ্ছে সম্পর্ক! কী করলে জাগিয়ে তুলতে পারবেন পুরনো ভালোবাসা?
October 6, 2025
October 10, 2025

বিবাহিত জীবন সুশৃঙ্ক্ষল হওয়া জরুরি। কিছু নিয়ম মেনে চললে দাম্পত্য জীবনে সুখী হওয়া সহজ হয়। এই নিয়ম মানা কষ্টকর কিছু নয়। মূলত দু’জনের মধ্যে সম্পর্ক সুন্দর করার জন্যই এই নিয়ম। দু’জন মানুষ যখন একসঙ্গে সিদ্ধান্ত নেয়, তখন সেই সম্পর্কে ভালোবাসা, সম্মান, বোঝাপড়া জরুরি।
মানুষ শান্তির আশায় বিয়ের বন্ধনে জড়ায়। তাই বৈবাহিক সম্পর্কে শান্তি থাকা জরুরি। চলুন জেনে নেওয়া যাক বিয়ের পরে কোন নিয়মগুলো মেনে চলবেন ।
নবদম্পতিরা বেশিরভাগ সময়েই মন খুলে কথা বলার তাৎপর্য বুঝতে পারে না। বিয়ের পরের সময়টাই হলো পরস্পরকে চিনতে পারার জন্য উপযুক্ত সময়। তাই বিয়ের পরে প্রথম অগ্রাধিকার দেওয়া উচিত মন খুলে কথা বলার বিষয়টি। যদি সঙ্গীর সঙ্গে মন খুলে কথাই না বলা যায়, তবে সেই সম্পর্ক সহজে সুন্দর হয়ে উঠবে না এটাই স্বাভাবিক।