পুরুষদের তুলনায় কেন অতি কম বয়সেই যৌন চাহিদা হারিয়ে ফেলেন মহিলারা? জেনে নিন গবেষণার রিপোর্ট

সম্পর্কের শুরুতে মহিলাদের যে পরিমাণ যৌন উত্তেজনা থাকে, সম্পর্কের মাঝামাঝিতে সেই উত্তেজনা আর অব্যাহত থাকে না অধিকাংশেরই। বিশেষজ্ঞদের মতে, জীবনের বড় পরিবর্তনের সঙ্গে জুড়ে থাকে যৌন চাহিদা। মহিলাদের ক্ষেত্রে শারীরিক পরিবর্তনগুলি অধিকতর প্রকট। যেমন, গর্ভাবস্থা, মেনোপজ বা অন্যান্য অসুস্থতা। মেজাজজনিত ব্যাধিগুলির জন্য ব্যবহৃত কিছু ওষুধও মহিলাদের মধ্যে সেক্স ড্রাইভ কম করিয়ে দেওয়ার কারণ হতে পারে। গবেষণায় দেখা গেছে যে, ৪০ বছর বয়স পেরিয়ে গেলেই মহিলারা যৌন উষ্ণতার অভাব বোধ করেন। অর্থাৎ, ৫০ বছর পূর্ণ করার আগেই বহু মহিলাদের যৌন ইচ্ছায় ভাটা পড়ে যায়। সাধারণত ৪০ পেরোলেই শরীর আর সায় দিতে চায় না। এমন হওয়ার কারণ কী?
–
চিকিৎসকদের কথায়, ৪০ বছরের পর থেকে মহিলাদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের পরিমাণ কমতে শুরু করে। মহিলাদের শরীরে এই হরমোনই যৌন চাহিদা বজায় রাখতে সাহায্য করে। এই হরমোনের আধিক্য শরীর থেকে কমে যাওয়ার কারণেই যৌন চাহিদায় ভাটা পড়ে যায়। তবে এটা অস্বাভাবিক কোনও ঘটনা নয়। যুগ যুগ ধরে সমস্ত নারীরাই এই পরিবর্তনের সঙ্গে পরিচিত।