নিয়মিত সঙ্গমেই কমতে পারে ওজন! জানেন কতক্ষণ যৌন মিলনে কতটা ক্যালোরি ঝরে?

মেদ ঝরাতে হলে লাইফস্টাইলের যে সব বদল আনতে হয়, তা বর্তমান যুগে সকলেরই জানা। কিন্তু জানেন কি, নিয়মিত যৌন মিলনেও কমতে পারে ওজন! হ্যাঁ, ঘাম ঝরিয়ে কার্ডিও করে যেভাবে তরতরিয়ে ওজন কমে, ঠিক তেমনি ফল পাওয়া যায় সঙ্গমেও।
২০১৩ সালের একটি সমীক্ষায় দেখা গিয়েছিল, ২৪ মিনিটের যৌন মিলনে পুরুষদের ক্ষেত্রে ১০১ ক্যালোরি (প্রতি মিনিটে ৪.২ ক্যালোরি) এবং মহিলাদের ক্ষেত্রে ৬৯ ক্যালোরি (প্রতি মিনিটে ৩.১ ক্যালোরি) কমে যায়। নিয়মিত সঙ্গমে লিপ্ত হন যাঁরা তাঁদের ক্ষেত্রে ৮০ থেকে ৩০০ ক্যালোরি এমনিতেই বার্ন হয়ে যাবে।
এখানে একটা হিসেব কষে নেওয়া যাক। ১ কেজি শরীরের ওজন মানে হল ৭,৭০০ ক্যালরির সমান। অর্থাৎ ৩০০ ক্যালরি ঝরাতে পারলে ওজন কমবে ০.০৩৪ কেজি। আর এটা করতে গেলে প্রায় ১ ঘণ্টা যৌন মিলনে লিপ্ত থাকতে হবে! অন্যদিকে, ১০ মিনিট দৌড়লে ঝরে ১১৪ ক্যালরি। সুতরাং এখান থেকে পরিষ্কার, ওজন কমাতে চাইলে শুধু যৌনতা নয়, শারীরিক পরিশ্রমও করতে হবে। তবে যৌন মিলন যেমন শরীরকে ফিট রাখবে, তেমনি মানসিকভাবেও ক্লান্তি-অবসাদ দূর করবে। বিশেষজ্ঞরা বলছেন, সঙ্গম চলাকালীন ডোপামিন হরমোন নিঃসরণ হতে থাকে। যার ফলে মেজাজ থাকে ফুরফুরে। সুতরাং প্রত্যক্ষ ও পরোক্ষ নানা দিক থেকেই সুস্থ যৌনতা জীবনকে সুন্দর ও আনন্দময় করে তুলতে পারে।