নেটদুনিয়ার টাইমলাইনে নয়, সম্পর্ক টিকে থাকে রিয়েল লাইফে

আজকের দিনে সোশ্যাল মিডিয়া মানেই প্রতিদিনের খুঁটিনাটি জীবনের খতিয়ান। সকালের কফি থেকে রাতের ভ্রমণ—সবই চলে আসে টাইমলাইনে। কিন্তু খেয়াল করলে দেখা যায়, অনেক দম্পতি আছেন যাঁদের সম্পর্কে শান্তি ও গভীরতা থাকলেও তাঁরা নেটদুনিয়ায় প্রায় অদৃশ্য। তাঁদের একসঙ্গে কাটানো সময়ের খুব কম ছবি প্রকাশ্যে আসে। প্রশ্ন উঠতেই পারে—তাঁরা কি কম সুখী? নাকি এটাই সুখের আসল পরিচয়? বিশেষজ্ঞরা বলছেন, উত্তরটা দ্বিতীয়টাই।

সম্পর্কের টানাপোড়েন বা অস্থিরতা ঢাকতে অনেকেই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেন
যাঁরা সম্পর্কে নিরাপদ, তাঁদের আলাদা করে প্রমাণ দেওয়ার প্রয়োজন পড়ে না। তাঁরা একান্ত মুহূর্তে এতটাই ডুবে থাকেন যে ছবি তোলা বা লাইক–কমেন্টের হিসেব রাখার দরকারই হয় না। অন্যদিকে, সম্পর্কের টানাপোড়েন বা অস্থিরতা ঢাকতে অনেকেই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেন ‘হ্যাপি মোমেন্ট’ প্রচারের জন্য। কিন্তু এই অতিরিক্ত প্রকাশ অনিচ্ছাকৃতভাবে চাপ তৈরি করে, যা সম্পর্কে বিরূপ প্রভাব ফেলতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *