ঘনিষ্ঠ সম্পর্কেও দরকার সীমারেখা, নিজে ভালো থাকতে জানুন কীভাবে সীমা টানবেন?

পরিবার, ঘনিষ্ট বন্ধু, প্রিয়জন এরা একান্তই আপন। এদের সাথে সুখ, দুঃখ, ভালোবাসা ভাগ করে নেওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই ঘনিষ্ঠতার সম্পর্কেও সীমারেখা থাকা দরকার বলছেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সম্পর্ক যতই ঘনিষ্ট হোক না কেন, আত্মসম্মান, ব্যক্তি স্বাধীনতা, ও মানসিক সুস্থতা বজায় রাখা প্রয়োজন। পরিবার, বন্ধু, কিংবা প্রিয়জন—সবার সঙ্গেই পরিমিত দূরত্ব বজায় রাখুন, সম্পর্ককে আরও মজবুত হবে। অন্যের ব্যক্তি স্বাধীনতাকে সম্মান করুন, এবং নিজের আত্মসম্মানকেও সম্মান করুন।

১। না বলতে শিখুন

আপনার পছন্দ নয় এমন কোনো কাজে প্রিয়জনকে মানা করা যাবে না, তা ভাবাটা ভুল। আপনজনদের খুশি করতে গিয়ে আমরা এমন অনেক কাজ করে ফেলি যা নিজেদের অপছন্দ, ফলে মনের ওপর চাপ সৃষ্টি হয়। তাই যতটা সম্ভব অন্যকে আঘাত না করেই নিজের ভালোর জন্য “না” বলতে শিখুন, তারা আপনার প্রিয়জন, পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুই হোক না কেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *