শুধু কি ভালোবাসাই চান নারীরা? নারীদের সঙ্গীর কাছে না বলা প্রত্যাশাগুলি জানুন
October 6, 2025
October 10, 2025

শুধু ভালোবাসাই নয়, আরও অনেক কিছুই প্রত্যাশা করেন নারীরা তার পুরুষ সঙ্গীর কাছ থেকে। কিন্তু মনের কথা ব্যক্ত করতে যেন ভীষণ জ্বর। কথায় আছে, “বুক ফাটে তবু মুখ ফোটে না” – অর্থাৎ হাজারও কষ্ট হলেও মনের গভীরে লুকিয়ে থাকা কথা প্রকাশ হবে না। বরং কাছের মানুষ তার মনের কথা বুঝে নেবেন এটাই আশা করেন মহিলারা।
কিন্তু গন্ডগোলটা সেখানেই। পুরুষরা যুদ্ধ লড়ে, রাজনীতি করে, চাঁদে পারি দেয় – অথচ নারীর মন বুঝতে ঘাম ঝরে এক সা। ভালোবাসা ছাড়াও আপনার কাছ থেকে আপনার সঙ্গিনী বা প্রেমিকা মুখে না বললেও, ঠিক কী চান – সে বিষয়ে সামান্য সাহায্য পেতে পারেন এই প্রতিবেদনে। রইলো বিশদ।