৩৪ পেরোলেই ঝোঁক বাড়ে বিবাহ বহির্ভূত সম্পর্কের! শুধুই বিশ্বাসঘাতকতা, নাকি সম্পর্কের ফাঁক?
October 6, 2025
October 10, 2025

Extramarital affairs বা বিবাহ বহির্ভুত সম্পর্ক আজকালকার যুগে এই কথাটি শুনে থাকবেন অনেকেই। স্বামী স্ত্রীর সম্পর্কে তৃতীয়জনের উপস্থিতিতে এই সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের পর কয়েক বছর কাটতে না কাটতেই সম্পর্কে একঘেয়েমি, অবহেলায় ভঙ্গুর হয়ে যায় দাম্পত্য জীবন। বিশেষ করে ৩৪ থেকে ৩৮ বছরের মহিলাদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায় বলেই দাবি করছেন, রিলেশনসিপ এক্সপার্ট মমতা সোলাঙ্কি।
৩৪ থেকে ৩৮ বছর বয়সের মহিলারা তৃতীয় কোন ব্যক্তির সঙ্গে ইমোশনাল অথবা ফিজিক্যাল অ্যাফেয়ারের দিকে ঝুঁকতে শুরু করে। এটি শুধুমাত্র বিশ্বাসঘাতকতার প্রবণতাতেই হয়না, বরং সম্পর্কে অবহেলা, একাকীত্ব এবং নিজেকে হারিয়ে ফেলার যন্ত্রণা আরও বড়ো কারণ হতে পারে। চলুন এর পিছনে আর কী কী কারণ থাকতে পারে তা খতিয়ে দেখে নেওয়া যাক।