আপনার সঙ্গী, নাকি আপনি নিজেই রেড ফ্ল্যাগ? বুঝুন এইভাবে
October 6, 2025
October 10, 2025

বদলে যাওয়া সময়ের সাথে বদলেছে প্রেমের সংজ্ঞা, প্রকাশ করার ধরণ, এমনকি প্রেমের ভাষাও। শুধু একটা উপহার আর মিষ্টি কথায় টিকে থাকে না এখনকার সম্পর্ক। প্রয়োজন একে ওপরের পাশে থাকা, সম্মান করা, বোঝাপড়া, মূল্য ও বৈধতা স্বীকার। কোনো একটার অভাবেও নড়ে যেতে পারে সম্পর্কের ভিত।
এতো কিছুর পরেও প্রেম ভীষণ মধুর। তবে কোনো না কোনো কারণে আপনার কাছে তার অভিজ্ঞতা খারাপ। বার বার একই কারণে সম্পর্ক ভেঙে যেতে থাকলে অপরকে দোষারোপ করার আগে প্রয়োজন একবার অন্তত নিজের মূল্যায়ন করা। নিজেকে প্রশ্ন করা যে সম্পর্কের ‘red flag’ আপনি নন তো?